• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
  • [gtranslate]

পুরো দেশটার ভেতরে সব শেষ হয়ে যাচ্ছে তা কেউ দেখি না

মোঃমহিবুল্লাহ সাগর / ৭৫৭ Time View
Update : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

পুরো দেশটার ভেতরে সব শেষ হয়ে যাচ্ছে তা কেউ দেখি না ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের কৃষক ও কৃষি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার পর তিনি ২০২০ সালে অভিনয় জগতে নাম লেখান। অল্প সময়েই নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের মনে জায়গা করে নেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি নিয়মিত বিভিন্ন বিষয় নিয়ে মতামত জানান।সাম্প্রতিক এক পোস্টে চমক লিখেছেন— “আমরা শুধু ব্যবসাটাই দেখি অথচ পুরো দেশটার ভেতরে সব শেষ হয়ে যাচ্ছে তা কেউ দেখি না। কখনো নদী, খাল, বিল আর মাঠে ভরা বাংলার জীবন ছিল প্রকৃতির সাথে একাত্ম।”

তিনি আরও উল্লেখ করেছেন— “আজ সেই মাটি, পানি, বাতাস প্রতিদিন বিষাক্ত হয়ে উঠছে হাজার হাজার টন কীটনাশকে! ভাবুন তো, অদৃশ্য হয়ে যাচ্ছে মৌমাছি, পাখি, মাছ—আমাদের জীবনের নীরব সহযোদ্ধারা।”চমকের ভাষায়— “কৃষকের শরীরে ঢুকছে বিষ, ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য হচ্ছে অরক্ষিত। প্রকৃতিকে ধ্বংস করে আমরা কোথায় দাঁড়াব? এখনই সময় মাটি বাঁচানো, নদী রক্ষা করা, বাতাস শুদ্ধ রাখার। প্রকৃতি বাঁচলে তবেই টিকে থাকবে মানুষ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd